

সাভার, ২২ জুন: সাভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাজিম উদ্দিন (৬০)। তার বাড়ি উপজেলার কবিরপুর গ্রামে। তিনি সাভারে দলিল লেখকের কাজ করতেন।
জানা যায়, সকালে নাজিম উদ্দিন সাভার পৌর এলাকার তার ভাগলপুরের বাড়ি থেকে শিমুলতলা যান। ফেরার পথে সড়কের উল্টো দিক দিয়ে মোটরসাইকেল চালানোর সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস সামনে থেকে তাকে চাপা দেয়। এলাকাবাসী তাকে আহতবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহত নাজিম উদ্দিনের বাড়ির লোকজন হাসপাল থেকে তার লাশ ভাগলপুরের বাড়িতে নিয়ে যায়।