

সাভার, জুন২৭: সাভার পৌরসভার ৫৬ কোটি ১৪ লাখ ৫’শ ৬৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পৌর মিলনায়তনে ২০১২-১৩ অর্থ বছরের এ বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রেফাত উল্লাহ।
পৌরসভার ২২তম এ বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা। আয় ধরা হয়েছে ৫৬ কোটি ১৪ লাখ ৫’শ ৬৫ টাকা। আর প্রস্তাবিত এ বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪৫ লাখ ৫৫ হাজার ৫’শ ৬৫ টাকা।
বাজেট ঘোষনা সভায় বিস্তারিত বাজেট পেশ করেন পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ছামছুদ্দিন।
বাজেট পেশ শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।