সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
Posted Date: 2012-06-30

যশোর, ৩০ জুন: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কেশবপুর চুকনগর সড়কের আলতাপোল তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

যশোর থেকে সাতক্ষীরাগামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে চুকনগর থেকে কেশবপুরগামী যাত্রীবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার বটিয়াঘটার ফজলুর রহমান (৬৫), কেশবপুরের রামকৃষ্ণপুর গ্রামের হাফিজুর রহমান (৩৫), মধ্যকুল গ্রামের আরিফ হোসেন (৪০), মঙ্গলকোর্ট গ্রামের নওশের আলী (৬০), জাহাঙ্গীর ও অজ্ঞাত নারী (৪০)।

আহতদের খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি বালু বোঝাই ট্রাক যশোর থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে আলতাপোল তালতলায় পৌঁছলে বিপরীতমুখি একটি যাত্রী বোঝাই আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বালু বোঝাই ট্রাক ও আলমসাধু রাস্তার পাশের একটি গর্তে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন, খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ১ জন ও কেশবপুর হাসপাতালে নেওয়ার পথে বাকি ৩ জন মারা যান।

আহতদের ৩ জনকে খুলনায় এবং বাকি ৩ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এতে কেশবপুর চুকনগর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

Subscribe
বাংলাদেশ -এর আরও সংবাদ