সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
লক্ষ্মীপুরে তরুণীর লাশ উদ্ধার
Posted Date: 2012-07-18

লক্ষ্মীপুর, ১৮ জুলাই: লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলী গ্রামের পলোয়ান মসজিদ এলাকার একটি ডোবা থেকে পান্না বেগম নামে (২০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

 

পান্নার বড়ভাই নাছির জানান, মঙ্গলবার রাতে পান্না বেগম বাড়ি থেকে ওষুধ কিনতে বের হয়। পরে আর ফিরেনি। বুধবার দুপুরে বাড়ির সামনের একটি ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ দেখে থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

নিহত পান্না বাড়ির পাশের একটি ম্যাচে বুয়ার কাজ করতেন বলে জানা গেছে। এলাকাবাসীর ধারণা, রাতে দুর্বত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে।

 

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কর জানান, পান্নাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Subscribe
বাংলাদেশ -এর আরও সংবাদ