সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
হুমায়ূন আহমেদকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ
Posted Date: 2012-07-23

ঢাকা, ২৩ জুলাই: বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। ইতিমধ্যে শহীদ মিনারের পূর্বপাশের গেটে উপচেপড়া জনতার ঢল লক্ষ্য করা যাচ্ছে। সোমবার সকাল ১০টা ২১ মিনিটে তার লাশ শহীদ মিনারে এসে পৌঁছে।

এ সময় হুমায়ূন আহমেদের মরদেহ সৈয়দ শামসুল হক, সালেহ চৌধুরী, আফজাল হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ মঞ্চে নিয়ে আসেন। শবদেহের পেছনে ছিলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোট ভাই ড. জাফর ইকবাল, আহসান হাবিব, মেয়ে শিলা, নোভা, ছেলে নুহাশসহ পরিবারের অন্য সদস্যরা।

পূর্বপাশের গেট দিয়ে ঢুকে পশ্চিম পাশের গেট দিয়ে বেরিয়ে যাবে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মোতায়ন রয়েছে র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।

এদিকে, শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তা এবং এই এলাকায় যানজট নিরসনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের চার দিকের রাস্থায় যানচলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শ্রদ্ধা জানানোর পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েটি বেসরকারি টেলিভিশন।
 

Subscribe
বাংলাদেশ -এর আরও সংবাদ