

গাজীপুর, ৪ অগাস্ট : সদর উপজেলার ঢাকা-সিলেট বিশ্বরোড সংলগ্ন ঝাঁজর বাজারে শনিবার সকালে জমি নিয়ে বিবাদের জেরে ভাতিজার হাতে চাচা এমরান (৪০) খুন হয়েছেন। এ ঘটনায় জনতা ভাতিজা রতন মিয়াকে (২৮) আটক করেছে। সকাল ১০টার দিকে ঝাঁজর বাজারে দোকানে বসে মাছ বিক্রির সময় এমরানের ভাতিজা রতন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচাকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই এমরান মারা যায়। এ সময় জনতা রতনকে আটক করে। নিহত এমরান হোসেন (৪০) স্থানীয় ঝাঁজর গ্রামের রোপচান মিয়ার ছেলে। তিনি মাছ ব্যবসায়ী। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।