শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বানী
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলে রাষ্ট্রপতি গতকাল এক বানীতে দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী গতকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলে দেওয়া এক বানীতে এ কথা বলেন। বানীতে তিনি শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবল॥^ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা, বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে তার ভক্তদের অনুপ্রাণিত করবে বলেও প্রধানমন্ত্রী বানীতে প্রত্যাশা করেন।
সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাস করে বিএনপি: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তার দল সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাস করে। হিন্দু ধর্মাবল॥^ীদের জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বানীতে বিএনপি চেয়ারপারসন গতকাল এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবল॥^ী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এখানে সব ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। বিরোধীদলীয় নেতা বলেন, যুগে যুগে ধর্ম প্রচারকরা সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন।