সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
ডিএসই'র সূচক বেড়েছে
Posted Date: 2012-05-10

স্টাফ রিপোর্টার, ১০ মে: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন প্রথম ঘণ্টার লেনদেনে সাধারণ সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট সূচক বাড়ে। এর পর থেকে সাধারণ সূচক কমতে থাকে। বেলা ১১টা ৪০ থেকে আবার সূচক ওপরের দিকে ওঠে। বেলা ১১টায় ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৮ পয়েন্ট হয়েছে। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ৬টির দাম। লেনদেন হয়েছে প্রায় ১০৫ কোটি টাকার শেয়ার। ডিএসইতে বুধবার লেনদেন শেষে সাধারণ সূচক প্রায় ১৬৯ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ৩৮৩ কোটি টাকার শেয়ার। দরপতনের প্রতিবাদে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ডিএসইতে মঙ্গলবার লেনদেনে শেষে সাধারণ সূচক কমে ৯৮ দশমিক ৬২ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে যোগ হয়েছিল প্রায় ৮ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৪৫৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৭৬১ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।

Subscribe
অর্থনীতি -এর আরও সংবাদ