


ঢাকা, ৬ জুন: সাংবাদিক সমাজসহ যারা আমার কথায় কষ্ট পেয়েছেন, তাদের প্রতি তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। যতটুকু জানি বলেছি। সহজ সরলভাবে ও সৎ বিশ্বাস নিয়ে কিছু বলেছি। কন্যাসম রুনির অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আজ বুধবার এক বিবৃতিতে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান সাগর-রুনি সম্পর্কে তার দেয়া বক্তব্যেকে সংকুচিত করে ক্ষমা প্রকাশ করেন।
৩০ মে লন্ডনে মাহফুজুর রহমানের দেয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ৩০ মে লন্ডনে লন্ডনে মাহফুজুর রহমান বলেছিলেন, সাগর-রুনি পরকীয়ার বলি। তার এ বক্তব্যে সাংবাদিক সমাজ বিক্ষোভে ফেটে পড়ে ও মাহফুজুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
এটিএন বাংলার চেয়ারম্যান দাবি করেছেন, গত ৩০ মে লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “এরপরও এসব বক্তব্যের কোনো কোনো অংশের প্রতিক্রিয়ায় সাংবাদিক সমাজসহ যারা কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আমি গভীর দুঃখ প্রকাশ করছি।