সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
তুর্কি জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দু:খ প্রকাশ করলেন আসাদ
Posted Date: 2012-07-03

ঢাকা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মঙ্গলবার তুরস্কের কুমহুরিয়াত সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকালে গত ২২ জুন তার দেশের প্রতিরক্ষা বাহিনীর হাতে একটি তুর্কি জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।

বিমানটি ইসরাইলী বিমান বাহিনী অতীতে তিনবার ব্যবহার করেছিল এমন একটি করিডোর ব্যবহার করছিল উল্লেখ করলেও তিনি এ ঘটনায় ‘শতভাগ’ দু:খ প্রকাশ করেন।
এ ঘটনা সাবেক দুই মিত্রের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

আসাদ সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ইচ্ছাকৃতভাবে তুর্কি এফ-৪ জেট বিমানটি ভূপাতিত করেছে তুরস্কের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘যুদ্ধরত কোন দেশ এভাবেই আচরণ করে যাবে এই বিমানটি খুব নীচু উচ্চতায় উড়ছিল, প্রতিরক্ষা বিভাগ এটিকে ইসরাইলী বিমান মনে করে ভূপাতিত করে। ইসরাইল ২০০৭ সালে সিরিয়া আক্রমণ করেছিল।

তিনি বলেন, যে সৈন্যটি বিমানটি লক্ষ্য করে গুলি চালায় তার কাছে কোন রাডার ছিল না আর সে কারণে বিমানটি কোন দেশের তা তিন জানতে পারেনি।

আসাদ ভূপাতিত বিমান দু’টির বৈমানিক দু’জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, এই বিমানটি যদি আন্তর্জাতিক আকাশসীমায় ভূপাতিত করা হতো, তাহলে আমরা ক্ষমা চাইতে কালবিলম্ব করতাম না।

Subscribe
আন্তর্জাতিক -এর আরও সংবাদ