

রিয়াদ: সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ানবোর আল সানাইয়া নামক এলাকায় রোববা ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং কমপক্ষে ১৪জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতরা হলেন ইমনুর রহমান(৩০) ও খলিলুর রহমান(৪৮)।
নাল জিপসাম কোম্পানিতে কর্মরত বাংলাদেশি নাগরিক মাসুদুল ইসলাম জানান, রোববার ভোর ৫টা ৫০মিনিটের দিকে ন্যাশনাল জিপসাম কোম্পানির শ্রমিকরা কোম্পানির গাড়িতে করে ডিউটিতে যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী গাড়িটি কোম্পানির গেট থেকে বের হওয়ার পরপর পাশ থেকে বলদিয়া’র (সিটি কর্পোরেশন) একটি গাড়ি ঐ গাড়িটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাদে ঘটনাস্থলেই গাড়ির যাত্রীদের মধ্যে দুই ইমনুর ও খলিলুর মারা যান।
নিহত ইমনুর রহমান মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বিনোদপুর গ্রামের ফজলুল হকের ছেলে এবং খলিলুর রহমান টাঙ্গাইল জেলার কালিহাতি থানার নাগবাড়ী ইউনিয়নের ধানগ্রা গ্রামের নুকুম উদ্দিনের ছেলে। তারা দু’জন ১৯৯৯ সাল থেকে ন্যাশনাল জিপসাম কোম্পানিতে কর্মরত ছিলেন।
আহত ১৪ জনের মধ্যে একজন ফিলিপিনি, ৪ জন মিশর, ৫ জন পাকিস্তানি, ২জন ইয়েমেনি এবং একজন বাংলাদেশি রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশির অবস্থা আশংকাজনক। তবে তার নাম জানা যায়নি।
জানা গেছে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।