সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
মানিকগঞ্জে তালের শাসের কদর বৃদ্ধি
Posted Date: 2012-05-27


মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন হাটবাজারে মওসুমি ফল তালের শাস বিক্রির ধুম পড়েছে। কচি তালের শাস খেতে সুস্বাদু হওয়ায় সকলের কাছে এর যথেষ্ট কদর রয়েছে। আকৃতি ও প্রকার ভেদে প্রতিটি শাস ২ থেকে ৪ টাকা দরে বিক্রি হচ্ছে। তাল গাছ মালিক ও খুচরা বিক্রেতা এগুলো বিক্রি করে ভালো আয় করছে। যদিও পাকা তাল বাজারে আসতে আরো কয়েক মাস সময় লাগবে। জেলার বিভিন্ন হাটবাজার, মেলা, উৎসব-পার্বনে রিক্সা-ভ্যান বা মাটিতে বসে তালের শাস বিক্রি করতে দেখা যায়। খুচরা বিক্রেতারা জানায়, গাছে কচি তালের সংখ্যা ও আকৃতি অনুযায়ী পাইকারী দরে কেনা হয়। কোন কোন গাছে এক দের হাজার কচি তাল ধরে। প্রতিটি তাল ৪/৫ টাকা দরে কিনে এনে বিভিন্ন হাট বাজারের প্রায় দ্বিগুণ মুল্যে বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করছে। গাছ মালিকরা জানান, পাকা তাল বাজারে বিক্রির পরিবর্তে কচি শাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ কারণে তা আগাম বিক্রি সুবিধাজনক। কচি তাল বিক্রি না করলে ভরা মওসুমে পাকা তালের যোগান বৃদ্ধি পাওয়া এর মুল্য খুব কম থাকে। এছাড়া পাকা তাল সংগ্রহ পদ্ধিতি, বাজারজাতকরণ কষ্ঠসাধ্য এবং ব্যয়বহুল হওয়ায় অনেকেই তা এড়িয়ে চলে।  

Subscribe
ফিচার -এর আরও সংবাদ