সর্বশেষ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের সংখ্যা বাড়ছেই
  • খুলনার ১০ জেলায় পরিবহণ ধর্মঘট
  • দুই লাখ টাকা না দেওয়ায় চোলাই মদ সেবনের একটি মিথ্যা মামলা দিয়েছে এসআই জিল্লুর ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান
  • ওয়েস্টিনে যোগ দিলেন রেশমা
  • তারেকের দ্বিতীয় আইনি নোটিশ
  • ঝিনাইদহ সাব-রেজিস্ট্রারকে মারপিট,কার্যালয় ভাঙচুর
  • চির চেনা সাংবাদিক লাউঞ্জে রাষ্ট্রপতির চার মিনিট
  • ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ প্রত্যাহার
  • আশুলিয়ায় ছাত্র হত্যা
  • চাঁদপুরে ৪ শিবির কর্মী আটক
সংবাদে শীর্ষে মাছরাঙা আর এটিএন নিউজ
Posted Date: 2012-06-23


ঢাকা, ২৩ জুন: সর্বশেষ প্রকাশিত টিআরপি রিপোর্টে মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে সংবাদ শাখায় শীর্ষে রয়েছে মাছরাঙা টেলিভিশন। আর সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এটিএন নিউজ।

২৪তম সপ্তাহের (জুন ৯-১৫) টিআরপি বলছে সংশ্লিষ্ট সপ্তাহে মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে মাছরাঙা সংবাদের জিপিআই (জেনরে পারফরমেনস ইনডেক্স) ছিল ১৭৫ শতাংশ। এরমধ্যে দিয়ে অনেকদিন পর আবার চ্যানেলটির সংবাদ তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।

এটিএন বাংলা সংবাদ রয়েছে তালিকার ২ নম্বরে। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ১৬৬ শতাংশ।

১৫৮ শতাংশ জিপিআই নিয়ে একুশে টেলিভিশন সংবাদ রয়েছে ৩ নম্বরে। বাংলাভিশন তালিকার ৪ নম্বর চ্যানেল। এর জিপিআই ছিল ১৪২ শতাংশ।

৫ নম্বরে রয়েছে আরটিভি সংবাদ। এর জিপিআই ১০০.৫ শতাংশ।৯৯ শতাংশ জিপিআই নিয়ে তালিকার ৬ নম্বরে রয়েছে এনটিভি। এরপরের অবস্থান বৈশাখী সংবাদের। চ্যানেলটির সংবাদ জিপিআই রেকর্ড করা হয়েছে ৯৬ শতাংশ।

৮ নম্বরে রয়েছে চ্যানেল আই সংবাদ। এর জিপিআই ছিল ৯৬ শতাংশ। বাংলাদেশ টেলিভিশন সংবাদ রয়েছে ৯ নম্বরে। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ৭৯ শতাংশ।

১০ নম্বরে রয়েছে দিগন্ত সংবাদ। এর জিপিআই ছিল ৭৪ শতাংশ। ৫১ শতাংশ জিপিআই নিয়ে তালিকার ১১ নম্বর চ্যানেল মাইটিভি। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ৫১ শতাংশ।

মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে সংবাদের ক্ষেত্রে সর্বশেষ অবস্থান দেশটিভির। ৪৯ শতাংশ জিপিআই নিয়ে চ্যানেলটি তালিকার ১২ নম্বরে অবস্থান নিয়েছে।

২৪ মে ও ১২ জুন পূর্ণাঙ্গ সম্প্রচারে আসা মিশ্র ঘরানার দুই চ্যানেল টোয়েন্টিফোর এবং জিটিভি এখনও এ তালিকায় প্রবেশ করতে পারেনি।

এদিকে, সংবাদভিত্তিক ৩ চ্যানেলের মধ্যে তালিকার শীর্ষে রয়েছে এটিএন নিউজ। ২৪তম সপ্তাহে চ্যানেলটির জিপিআই ছিল ১২১ শতাংশ।

২ নম্বরে রয়েছে সময়। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ৯২ শতাংশ। ইন্ডিপেনডেন্ট তালিকার সর্বশেষ চ্যানেল। এর জিপিআই ছিল ৮৪ শতাংশ।
 

Subscribe
মিডিয়া সংবাদ -এর আরও সংবাদ