

ঢাকা, ২৫ জুন: এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সাংবাদিকদের সব সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ ঘোষণা দেন।
এ সময় তিনি মাহফুজুর রহমানকে সাংবাদিকদের শত্রু হিসেবে আখ্যায়িত করে এটিএন বাংলার টক শোসহ সব অনুষ্ঠান বর্জনের জন্যও সাংবাদিকদের প্রতি আহবান জানান।
ইকবাল সোবহান বলেন, “গতকালের ঘটনার সঙ্গে জড়িত ১০ সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
এই ১০ সাংবাদিক হলেন, এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন, প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি শওকত মিল্টন, কেরামত উল্লাহ বিপ্লব, মানস ঘোষ, নাদিরা কিরণ, মাহামুদুর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম বাবু, রাহাত মিনহাজ এবং ভোরের কাগজের প্রতিবেদক শামীম আহমেদ।