

ঢাকা, ২৮ জুন: দৈনিক ডেসটিনির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ । ‘পথ অনেক আমরা সত্যের পথে’ এ স্লোগানকে সামনে নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে দৈনিকটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপন উপলক্ষে আজ পত্রিকার কার্যালয়ে (আলীগড় হাউস, ১৪৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা অনুষ্ঠান চলবে। অতিথিদের এ সময়ের মধ্যে ডেসটিনি কার্যালয় আসতে আমন্ত্রণ জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন।
এদিকে দৈনিক ডেসটিনির ষষ্ঠ বর্ষে পদার্পনে ‘আমরাই গড়ব বাংলাদেশ‘ এই থিমের আলোকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনের স্বপ্ন নিয়ে বিশেষ ক্রোড়পত্র ও সংখ্যা বের করেছে।
সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতাসহ মিডিয়ার সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন।