সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
১০ বছরে পা দিল এনটিভি
Posted Date: 2012-07-03

ঢাকা, ৩ জুলাই: ১০ বছরে পা দিল এনটিভি। শুরু থেকেই এনটিভি জনপ্রিয়তা পায়। অনেকটা দল নিরপেক্ষ চরিত্র পায় চ্যানেলটি। এদিক থেকে চ্যানেলটি নিজেকে ব্যতিক্রম বলে দাবি করতে পারে।

অনুষ্ঠান দিয়ে শুরুতেই সবার দৃষ্টি আকর্ষণ করে এনটিভি। এক সময় তো এমনও বলা হতো এনটিভি মানেই ভালো অনুষ্ঠান। শুরুতেই কোনো চ্যানেলের এ ধরণের প্রশংসা পাওয়া একটি ঈর্ষনীয় বিষয়। এনটিভি সেটি পেয়েছিল।

চ্যানেলটি শুরু থেকেই একদল দক্ষ সংবাদকর্মী পায়। ফলে সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তবে বেসরকারি চ্যানেল বেড়ে যাওয়ায় প্রতিযোগিতার মুখে পড়ে এনটিভি। কেউ কেউ অন্য চ্যানেলে চলে যান। সংবাদে খানিকটা পিছিয়ে পড়ে এনটিভি। সংবাদ সম্পাদনায় দুর্বলতা দেখা দেয়। তবে নতুন আসা চ্যানেলগুলোর অবস্থাও আহামরি গোছের কিছু নয়। ফলে এই সুযোগটা পেয়ে যায় এনটিভি। আর এ কারণেই এনটিভিকে পিছিয়ে পড়তে হয়নি।

এনিটিভির চেয়ারম্যান ও এমডি জনাব মোসাদ্দেক আলী বিএনপির লোক হলেও তিনি তার চ্যানেলটিকে তিনি দলীয় মুখপত্র করেননি।

আর একারণেই সব দলমতের কাছে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে এনটিভির। তাই দেখা যায়, চ্যানেলটির নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছাবাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ‍বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।  

একটি বিশেষ কারণে এনটিভি মিডিয়াকর্মীদের কাছে বেশ জনপ্রিয়। চ্যানেলটিতে তেমন অস্থিরতা নেই। দেশের বেসরকারি চ্যানেলগুলোতে সবসময় অস্থিরতা লেগেই আছে। একটি নতুন চ্যানেল আসলো তো এই অস্থিরতা চরমে ওঠলো। কে কখন কোন চ্যানেল ছেড়ে চলে যান-সেই দুশ্চিন্তায় উৎকণ্ঠায় দিন কাটান মালিকরা। কারণ একজন দু’জন তো যান। দল বেঁধে যান। এই দিক থেকে এনটিভির অবস্থা নিঃসন্দেহে ভালো। আর এর গোটা কৃতিত্ব চেয়ারম্যান জনাব মোসাদ্দেক আলীর-এমনটাই মনে করেন মিডিয়াকর্মীরা।

Subscribe
মিডিয়া সংবাদ -এর আরও সংবাদ