সর্বশেষ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের সংখ্যা বাড়ছেই
  • খুলনার ১০ জেলায় পরিবহণ ধর্মঘট
  • দুই লাখ টাকা না দেওয়ায় চোলাই মদ সেবনের একটি মিথ্যা মামলা দিয়েছে এসআই জিল্লুর ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান
  • ওয়েস্টিনে যোগ দিলেন রেশমা
  • তারেকের দ্বিতীয় আইনি নোটিশ
  • ঝিনাইদহ সাব-রেজিস্ট্রারকে মারপিট,কার্যালয় ভাঙচুর
  • চির চেনা সাংবাদিক লাউঞ্জে রাষ্ট্রপতির চার মিনিট
  • ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ প্রত্যাহার
  • আশুলিয়ায় ছাত্র হত্যা
  • চাঁদপুরে ৪ শিবির কর্মী আটক
মাগুরায় এনটিভির বর্ণাঢ্য বর্ষপূর্তি উদযাপন
Posted Date: 2012-07-03

মাগুরা, ৩ জুলাই: মাগুরায় এনটিভির বর্ণাঢ্য বর্ষপূর্তি উদযাপন হয়েছে। মঙ্গলবার সকালে আনন্দ র‌্যালির মধ্যে দিয়ে এ উদযাপন শুরু হয়।

 

এনটিভির দশম বর্ষপূর্তিতে আলোচকরা বলেন, খবরের নিরপেক্ষতা এবং সৃষ্টিশীল অনুষ্ঠান উপস্থাপন ইতিমধ্যে এনটিভিকে দর্শক প্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে।

 

উৎসব চাইনিচ রেস্টুরেন্টে এনটিভির স্টাফ করোসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাগুরা প্রেস ক্লাবের আহবায়ক সাংবাদিক দিপক রায় চৌধরী, সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, সাংবাদিক আবুল খায়ের আবলু, সাইদুর রহমান, চম্পক রায় চৌধুরী, অলোক বোস, সাইফুল্লাহ, শরীফ তেহরান, উদীচীর সেক্রেটারি বিশ্বজিৎ চক্রবর্তী, স্টার কেবল নেটওয়ার্কের পরিচালক উজ্জল দত্ত এবং এনজিও কর্মকর্তা আলী ইমাম বাকের।

 

শেষে শিশু নৃত্য শিল্পী সামিয়া ইসলাম কর্তৃক জন্মদিনের কেক কাটার মধ্যদিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

Subscribe
মিডিয়া সংবাদ -এর আরও সংবাদ