সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
তিন সপ্তাহেই সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শীর্ষে একাত্তর
Posted Date: 2012-07-20

ঢাকা, ২০ জুলাই: পূর্ণাঙ্গ সম্প্রচারের তিন সপ্তাহের মধ্যেই সার্বিক বিচারে সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে ইতিহাস সৃষ্টি করল একাত্তর। সর্বশেষ প্রকাশিত টিআরপি জানাচ্ছে- একাত্তর অন্য তিন সংবাদভিত্তিক চ্যানেলকে পেছনে ফেলে দিয়েছে। দেশের সম্প্রচার ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। এর আগে কোনো টিভি চ্যানেলের ক্ষেত্রে এমনটি চোখে পড়েনি।

২৮তম সপ্তাহে (৭-১৩ জুলাই) প্রকাশিত টিআরপি রিপোর্ট জানাচ্ছে সংশ্লিষ্ট সপ্তাহে একাত্তর টিভির শেয়ার রেকর্ড করা হয়েছে ১.০। এর পরের অবস্থানে রয়েছে সময় টেলিভিশন। এর শেয়ার ছিল ০.৯। ০.৮ শেয়ার নিয়ে এরপর রয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে সার্বিক মূল্যায়নে সর্বশেষ অবস্থানে রয়েছে এটিএন নিউজ। এর শেয়ার ছিল ০.৭।

অল্প সময়ের মধ্যেই সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করায় একাত্তর কর্মীদের মধ্যে এখন আনন্দের জোয়ার। তাদের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
 
পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেই একাত্তর সংবাদ পরিবেশনে নতুনত্ব নিয়ে আসে। চ্যানেলটি এমন কিছু রিপোর্ট প্রচার করে যা দ্রুত আলোচনায় চলে আসে। এরমধ্যে হোসেন সোহেলের মেঘনা সেতু, মহিম মিজানের উলফাসহ বেশ কয়েকটি রিপোর্ট রয়েছে। তাছাড়া দ্রুত সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও এরইমধ্যে চ্যানেলটি সুনাম অর্জন করেছে। বিশেষ করে বুয়েট ইস্যুতে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন সচিবালয় থেকে সরাসরি সম্প্রচার করে অন্য চ্যানেলগুলোর ওপর মনস্তাত্বিক চাপ সৃষ্টি করতে পেরেছে একাত্তর।

একাত্তরের এই সাফল্য প্রসঙ্গে বার্তা পরিচালকের সৈয়দ ইশতিয়াক রেজা বার্তা২৪ ডটনেটকে বললেন, “আমরা আমাদের চেষ্টা ও পরিশ্রমের ফল পেয়েছি। তবে আমরা সবকিছু করতে পারিনি। আমাদের অনেক কিছু করার আছে। আমাদের প্রযুক্তির আরো ব্যবহার আছে।”

তিনি একাত্তরের অনুষ্ঠান ও বার্তা বিভাগের সকল কর্মীকে ধন্যবাদ জানান। তিনি মনে করেন, তাদের নিরলস চেষ্টাতেই এই সাফল্য।

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, “আমি ধন্যবাদ জানাবো আমাদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে। তিনি সব সময় আমাদের সঙ্গে কাজ করছেন। পরামর্শ দিচ্ছেন। উৎসাহ দিচ্ছেন। আরো ধন্যবাদ জানাবো আমাদের সিইও সামিয়া জামানকে। তিনি শুরু থেকেই চ্যানেলটিকে জনপ্রিয় করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।”

দেশের প্রথম পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন চ্যানেল একাত্তর টিভির অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আউটপুট হেড শাকিল আহমেদ। চ্যানেলটির প্রোডাকশন হেড ও অনুষ্ঠান প্রধান হিসেবে রয়েছেন রেজাউর রহমান ও নূর সাফা জুলহাস।

Subscribe
মিডিয়া সংবাদ -এর আরও সংবাদ