

কুষ্টিয়া, ১৪ জুলাই: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আয়াজ আজাদ মারাত্মক আহত হয়েছেন।
ইবি থানার ওসি মনির উদ্দিন মোল্লা জানান, আজ সকাল সাড়ে দশটায় সংবাদ প্রকাশের জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী আইন অনুষদের নিচে আয়াজ আজাদের ওপর হামলা চালালে তিনি মারত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে সাংবাদিক আয়াজ উদ্দিন আজাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে বিচারের দাবিতে ভিসিকে স্মারকলিপি দেয়া হয়েছে।
এব্যাপারে প্রক্টর ড. মেহের আলীর সাথে কথা বলা হলে তিনি জানান, “নিগৃহীত ও ঘৃণিত কাজ করেছে হামলাকারীরা। আমরা চাই বিশ্ববিদ্যালয় পরিবেশ ঠিক রাখতে এসব অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”