

স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর অনেক নামীদামী প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা জেলায় প্রথম স্থান অর্জন করেছে সাভার ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের প্রাপ্ত ফালাফলে খুশি হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, ও ম্যানেজিং কমিটিসহ সংশ্লিষ্টরা। স্বনামধন্য এই প্রতিষ্ঠানে এবার পরীক্ষার্থী ছিল ১৪৩ জন। এর মধ্যে জিপিএ ৫ (গোল্ডেন জিপিএ) পেয়েছেন ৪৪ জন। বিজ্ঞান বিভাগে ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮৯ জন, ‘এ-’ পেয়েছেন ২৬ জন। ব্যাবসায়ীক শিক্ষায় ২৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ জন, ‘এ’ পেয়েছে ১২ জন এবং ‘এ ’মাইনাস পেয়েছেন ২ জন।
অর্জিত ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কর্নেল কাউছার আলী সরকার বলেন, তিনটি বিষয়ের উপর আমরা বেশী গুরুত্ব দেই। স্কুলের পড়া আমরা স্কুলেই আদায় করে নেই। ক্যান্টনম্যান্ট স্কুল এন্ড কলেজের মুল বৈশিষ্ঠ হচ্ছে শৃঙ্খলা ও শিক্ষকদের সার্বক্ষনিক ততা¡বধান, অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি অভিবাবকদের সহযোগিতা এবং সেনা সদরের গতিশীল দিকনির্দেশনার ফলেই ফলাফলে এ সাফল্য এসছে।
গতবছর এই প্রতিষ্ঠান থেকে ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১১৪ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন ‘এ’ পেয়েছেন ২০ জন, ব্যাবসায় শিক্ষা বিভাগে ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ১৫ জন এবং ‘এ’ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী।
স্কুলের শিক্ষার্থীদের ফলাফল বিগত বছরগুলোর চেয়ে এবারের ফলাফল ভালো হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। এ ফলাফলে অন্য বছরের তুলনায় এবার একটু বেশী আনন্দ উল্লাসে মেতে উঠেছে কৃতী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কৃতিত্বে উৎফুল্ল তাদের বন্ধু বান্ধব, অভিবাবক, স্বজন, শিক্ষক- শিক্ষিকা এমনকি প্রতিষ্ঠান প্রধানও।