সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
জাহাঙ্গীরনগরে অবরোধ কর্মসূচি চলছে
Posted Date: 2012-07-16

সাভার, ১৬ জুলাই: সোমবার দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন।

 

বিশ্ববিদ্যালয়ে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পূর্বে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

 

এদিকে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, “আন্দোলকারীদের দাবি অযৌক্তিক। ২০ ‍জুলাই নির্ধারিত দিনেই প্যানেল নির্বাচন হেবে।”

আজ সকাল সাতটার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সাতদিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

 
কর্মসূচিতে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক মুহম্মদ হানিফ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, সৈয়দ কামরুল আহসান, শামীমা সুলতানাসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত আছেন। কর্মসূচির কারণে প্রশাসনিক ভবনে কেউ প্রবেশ করতে পারেনি। কর্মচারীরা প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা খুলতে পারেননি।
 

Subscribe
শিক্ষা -এর আরও সংবাদ