

চট্টগ্রাম: অতীতের সব রেকর্ড ভেঙে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। এছাড়া মহানগরীসহ অন্য সব জেলায়ও বেড়েছে পাসের হার।
সার্বিক ফলাফলের ভিত্তিতে সেরা ২০ কলেজের ১৭টি নগরীর হলেও মহানগরীর তিন পার্বত্য জেলাসহ সব জেলায় পাসের হার বেড়েছে।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার বেড়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। বান্দরবানে ৯ দশমিক ৫ ও খাগড়াছড়িতে ৬ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
এছাড়া চট্টগ্রাম জেলা পাসের হার বেড়েছে ১ দশমিক ৯৫ শতাংশ। চট্টগ্রাম মহানগরে এ হার বৃদ্ধির অনুপাত শূণ্য দশমিক ৪৬, চট্টগ্রাম জেলা ও মহানগরে পাসের হার বেড়েছে শূণ্য দশমিক ৮৩ শতাংশ।
বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পিযুষ দত্ত।
তিনি বাংলানিউজকে বলেন, "তিন পার্বত্য জেলা, মহানগরসহ সব জেলায় পাসের হার বেড়েছে। এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য খুবই আনন্দের বিষয়।
সব ক্ষেত্রে পাসের হার বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শহর গ্রামের সবাইকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা চাই সব ক্ষেত্রে শিক্ষার মান সমান থাক। এরই প্রতিফলন হয়েছে বলে মনে করছেন তিনি।
এবারের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এবারের ফল নিয়ে সন্তুষ্ট থাকার অনেক কারণ রয়েছে। এরমধ্যে ক্রমান্বয়ে শিক্ষার্থী বৃদ্ধি, পাস ও জিপিএ প্রাপ্তির হার বৃদ্ধি অন্যতম।
মহানগরীতে এবার পাসের হার গতবারের তুলনায় শূণ্য দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ১৫ শতাংশ। এবার মহানগরীতে পাসের হার ৮১ দশমিক ৬১ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। গতবার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ।
পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলায় এবার পাসের হার বেড়েছে। এ বছর পার্বত্য জেলার রাঙামাটিতে পাসের হার ৫৮ দশমিক ৬৮, বান্দরবানে ৬৮ দশমিক ৭ ও খাগড়াছড়িতে ৬২ দশমিক ৯৪ শতাংশ।
গত বছর এ তিন জেলা পাসের হার ছিল রাঙামাটিতে ৫০ দশমিক ৮২, বান্দরবানে ৫৯ দশমিক ২ ও খাড়ড়াছড়িতে ৫৫ ৯৮ শতাংশ।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার বেড়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। বান্দরবানে ৯ দশমিক ৫ ও খাগড়াছড়িতে ৬ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়া চট্টগ্রাম জেলায় পাসের হার বেড়েছে ১ দশমিক ৯৫ শতাংশ। চট্টগ্রাম মহানগরে এ হার বৃদ্ধির অনুপাত শূণ্য দশমিক ৪৬, চট্টগ্রাম জেলা ও মহানগরে পাসের হার বেড়েছে শূণ্য দশমিক ৮৩ শতাংশ।
এছাড়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে কক্সবাজার জেলায়ও পাসের হার বেড়েছে। এবার এ হার ৭০ দশমিক ৭৭ শতাংশ। গতবার এ হার ছিল ৭০ দশমিক ৫৯ শতাংশ।