সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
বনাঞ্চল শূন্য হবে বাংলাদেশ
Posted Date: 2012-06-06


ডেস্ক রিপোর্ট, ৬জুন: গবেষণায় দেখা গেছে দেশের শতকরা ৯০ ভাগ বনাঞ্চল ইতিমধ্যেই উজাড় হয়ে গেছে, এবং বিজ্ঞানীরা সতর্ক দিয়ে বলছেন যে এখনো পরিবেশ নীতিমালাগুলোর প্রয়োগ শুরু না করলে দেশের একশ ভাগ বনই উজাড় হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। বনসম্পদ গবেষণায় আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী বিজ্ঞানী সৈয়দ আজিজুর রহমান বলেন, ‘‘ইতিমধ্যেই বন সংরক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং এখন এ অবস্থার পরিবর্তন করা খুবই কঠিন হবে।’’ তিনি বলেন, ‘‘সাম্প্রতিক বছরগুলোতে বন নিধনের হার আশংকাজনক পর্যায়ে পৌঁছেছে।’’ এর আগে আজিজুর রহমান এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন অন্য তিন লেখকের সঙ্গে যৌথভাবে। ‘নিরক্ষীয় বনাঞ্চলের নিধনের ব্যপ্তি ও পরিণতি: বাংলাদেশের হাতে থাকা নীতিগত সুযোগ’ শীর্ষক নিবন্ধে উল্লেখ করা হয়, দ্রুতহারে সব বনাঞ্চল উজাড় হতে থাকার ফলে বন্যা ও জলাবদ্ধতা বাড়ছে, একইসঙ্গে বাড়ছে লবনাক্তকা। যার পরিণতিতে বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রা অসহ্য হয়ে পড়েছে এবং কৃষি বাধাগ্রস্ত হচ্ছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফরেস্ট্রি রিসার্চ (সিআইএফআর) এর কর্মকর্তা আজিজুর রহমান ও অন্য তিন বিজ্ঞানী এমজি কিবরিয়া, এ ইমতিয়াজ এবং টিসিএইচ সাদারল্যান্ড-এর নিবন্ধটি প্রকাশিত হয় জার্নাল ফল এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনলজি’তে। তবে আজিজুর রহমান আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় লাগলেও এ বনাঞ্চল পুনরুদ্ধার করার সম্ভাবনা আছে যদি কর্তৃপক্ষ পরিবেশ বিষয়ক নীতিমালাগুলো প্রয়োগ করে। তিনি বলেন, ‘‘বাংলাদেশে অনেক আইন ও নীতি আছে পরিবেশ রক্ষায়, কিন্তু এগুলোর বাস্তবায়ন নেই। এসব নীতি ও আইনসমূহকে জোরদারভাবে প্রয়োগ করতে হবে।’’ বাংলাদেশে বর্তমানে মোট ভূখন্ডের মাত্র ৬.৭ ভাগের চেয়েও অনেক কম বনাঞ্চল আছে। কারণ, ৬.৭ ভাগের এ হিসাবটি ২০০৯ সালে জাতিসংঘ বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থার কর। আজিজুর রহমানদের গবেষণা নিবন্ধে উল্লেখ করা হয়, বন রক্ষায় আইনের প্রয়োগ না থাকায় প্রতিবছর কমপক্ষে দুই হাজার হেক্টর হারে বন কমছে। যেমন বিগত  এক দশকে গাজীপুর ও ভাওয়াল অঞ্চলের শালবনের অর্ধেকের বেশি বন উজাড় করে দেয়া হয়েছে। একইভাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনও প্রায় একই হারে উজাড় হয়ে যাচ্ছে।   

Subscribe
স্বাস্থ্য -এর আরও সংবাদ