


স্টাফ রিপোর্টার, মে৩০: সাংবাদিক ও আইনজীবীদের নির্যাতনের ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনলে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন। আগামী ৬ জুন আদালতে হাজির হয়ে এ ঘটনার তাদের ব্যাখ্যা চেয়েছে।
পুলিশ কর্মকর্তারা হলেন, লালবাগ জোনের ডিসি ও এসি, কোতোয়ালী থানার ওসি, এসআই জালাল ও জাহাঙ্গীর এবং পুলিশ ক্লাবের প্রেসিডেন্ট।
এছাড়াও আদালতকে সহায়তা করার জন্য কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক, দুই আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালকেও আদালতে আসতে আহবান করেছেন আদালত।
একইসঙ্গে ওই তরুণী এবং তার বাবা ও মাকেও আদালতে আসতে বলেছেন হাইকোর্ট।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ডিসি (লালবাগ), এসি (লালবাগ), কোতোয়ালি থানার থানার ওসি , দুই এসআই জালাল ও জাহাঙ্গীর এবং পুলিশ ক্লাবের প্রেসিডেন্টকে রুলের জবাব দিতে বলা হয়েছে।