সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
জুবায়ের হত্যা: আত্মসমর্পণের পর ৪ আসামি কারাগারে
Posted Date: 2012-07-16

ঢাকা, জুলাই ১৬ - আত্মসমর্পণের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার পলাতক চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ওয়াসিম শেখ সোমবার ওই চার জনের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

এই চার জন হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র মো. নাজমুল হুসেইন প্লাবন, ইতিহাস বিভাগের মো. মাহমুদুল হাসান মাসুদ, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইতিহাসের মাজহারুল ইসলাম।

সকালে তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আদেন করেন। তাদের পক্ষে শুনানি করেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী।

এ আদালতের ভারপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানি শেষে বিচারক চার আসামির জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ গত ৮ জানুয়ারি ছাত্রলীগকর্মীদের মারধরের শিকার হন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ৮ এপ্রিল ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী।

Subscribe
আইন ও আদালত -এর আরও সংবাদ