সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
বরিশালে হিজবুত তাওহীদের ৩ সদস্য আটক
Posted Date: 2012-07-20

বরিশাল: বরিশাল নগরী থেকে হিযবুত তাওহীদের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দাজ্জাল সিডি, দাজ্জাল বই, চটি বই ও বিভিন্ন ধরনের লিফলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নগরীতে প্রচারণাকালে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব-৮ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

হিজবুত তাওহীদের আটক সদস্যরা হচ্ছে- গৌরনদীর সাকোকাঠি গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (১৯), একই এলাকার মো. হারুন খানের ছেলে মো. হাসান খান (১৮) ও  মো. মফছের আলী খানের ছেলে মো. আসলাম খান (১৯)।

র‌্যাব বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় শিমুল স্টোরের সামনে হিজবুত তাওহীদের উগ্র ধর্মীয় চিন্তা সম্বলিত বই, সিডি ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

এই খবরে তাদের একটি টহল দল সেখান থেকে ৩ সদস্যকে আটক করে।

তাদের কাছ থেকে ৪টি আল্লাহর মোজেজা হিযবুত তাওহীদের বিজয় ঘোষণার বই, ৭৪টি আল্লাহর মোজেজা হিযবুত তাওহীদের বিজয় ঘোষণার লিফলেট, দুইটি দাজ্জাল বই, ১১টি এ জামানার ইমামের পক্ষ থেকে মহা সত্যের আহ্বান বই, একটি ইসলামের প্রকৃত রূপরেখা বই, ৪টি আল্লাহর মোজেজা হেযবুত তাওহীদের বিজয় ঘোষণার সিডি, ৫টি হিযবুত তাওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বই এবং ৫টি জেহাদ, কেতাল,  সন্ত্রাস বই উদ্ধার করা হয়।

Subscribe
আইন ও আদালত -এর আরও সংবাদ