সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
সাভারে হলমার্ক গ্রপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বাড়ছেই
Posted Date: 2012-08-01


স্টাফ রিপোর্টার, আগষ্ট১ঃ সাভারের হেমায়েতপুরে তেতুলঝোড়া ইউনিয়নে স্থাপিত হলমার্ক গ্র“প আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল ও ভরাট কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এই প্রতিষ্ঠানের দখল দ্বারিত্বের ব্যাপারে একাধিক অভিযোগ করা হলেও থেমে নেই নিরীহ লোকজনের জমি দখল প্রক্রিয়া। হলমার্ক গ্র“পের কর্নধার তানভীর মাহমুদের বিরুদ্ধে থানায় গত এক বছরে ২টি মামলাসহ প্রায় অর্ধশতাধিক সাধারন ডাইরি করা হলেও পুলিশ রয়েছে নিরব। বরং দিন দিন তাদের দখল দ্বারিত্ব যেন বেড়েই চলছে।  
জমি দখল ও জলাশয় ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তর দুই দফায় ৪৫ লাখ টাকা জরিমানাসহ দখলকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেও তারা এতে কর্নপাত করছে না। এরইমধ্যে দখল করে নিয়েছে জনতা হাউজিংসহ পানি উন্নয়ন বোর্ডের শত বিঘা জমি।
সূত্র মতে, স্থানীয় মিনহাজ উদ্দিনের ক্রয়কৃত জমির উপর আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্বেও সেই নির্দেশ উপেক্ষা করে ওই জমিতে নির্মানকাজ করছে হলমার্ক গ্র“প।  হেমায়েতপুর এলাকার সত্তোরর্ধ বৃদ্ধ মিনহাজ উদ্দিন কান্দিবলিয়ারপুর মৌজার ৩৫ শতাংশ জমি ক্রয় সূত্রে প্রায় ৩৫বছর ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি হলমার্কের কর্নধার তানভীর মাহমুদ এই জমি নামমাত্র মূল্যে কিনতে মিনহাজ উদ্দিনকে চাপ দেন। অন্যত্থায় তার জমি আশপাশের অন্য জমির মালিকদের মতো দখল করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। এ অবস্থায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে একটি সাধারন ডাইরি (নং-১০৩৮) রেকর্ড করে। এতেউ কাজ না হলে আদালতের শরনাপন্ন হন বৃদ্ধ মিনহাজ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন (পিটিশন মামলা নং-৫১২/১২)। কিন্তু রহস্যজনক কারনে আদালতের নির্দেশ উপেক্ষা করেই মিনহাজ উদ্দিনের জমিতে নির্মান কাজ অব্যাহত রাখে হলমার্ক গ্র“প।
মিনহাজ উদ্দিনের অভিযোগ, ‘আমার মতো এরকম শত শত জমির মালিকের জমি রাতের আধারে এভাবেই জোড়পূর্বক দখল করে নিচ্ছে হলমার্ক গ্র“প। মালিকের পালিত অস্ত্রধারী সন্ত্রাসীরা জমি মালিকদের নির্মানকৃত ভবনসহ অন্যান্য স্থাপনা গুড়িয়ে দিচ্ছে। প্রশাসনের কাছে এ নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তারা এ নিয়ে কোন পদক্ষেপই গ্রহণ করছে না। এ ব্যাপারে কথা বলতে হলমার্ক গ্র“পের কর্নধার তানভীর মাহমুদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।   
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।  
 

Subscribe
আইন ও আদালত -এর আরও সংবাদ