সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ পাইবাস
Posted Date: 2012-05-30


স্টাফ রিপোর্টার, মে৩০: জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে বাংলাদেশে আসবেন পাইবাস। অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হবেন পাইবাস। এমনটি জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরি সুজন। তিনি বুধবার আরো জানান, শিগগিরই তার অধীনেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। মাসিক বেতন হিসেবে ২০ হাজার ডলার পাবেন তিনি।   
২০১১ সালে ১ জুলাই দায়িত্ব নেওয়ার পর এ বছরের ১৬ এপ্রিল ব্যক্তিগত কারণে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ল। দক্ষিণ আফ্রিকার বোর্ডার ও টাইটানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশের কোচ হওয়ার আগে দুইবার পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাইবাস। ১৯৯৯ থেকে ২০০১ এবং ২০০৩ সালে আফ্রিদিদের কোচ ছিলেন তিনি।  

Subscribe
খেলাধুলা -এর আরও সংবাদ