সর্বশেষ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের সংখ্যা বাড়ছেই
  • খুলনার ১০ জেলায় পরিবহণ ধর্মঘট
  • দুই লাখ টাকা না দেওয়ায় চোলাই মদ সেবনের একটি মিথ্যা মামলা দিয়েছে এসআই জিল্লুর ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান
  • ওয়েস্টিনে যোগ দিলেন রেশমা
  • তারেকের দ্বিতীয় আইনি নোটিশ
  • ঝিনাইদহ সাব-রেজিস্ট্রারকে মারপিট,কার্যালয় ভাঙচুর
  • চির চেনা সাংবাদিক লাউঞ্জে রাষ্ট্রপতির চার মিনিট
  • ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ প্রত্যাহার
  • আশুলিয়ায় ছাত্র হত্যা
  • চাঁদপুরে ৪ শিবির কর্মী আটক
অন্য নারীর প্রতি স্বামীর মনোযোগ ঠেকাতে...
Posted Date: 2012-04-07

বিনোদন ডেস্ক: অন্য নারীর প্রতি স্বামীর মনোযোগ ঠেকাতে অভিনেত্রী সালমা হায়েক নিত্যনতুন পোশাক পরতে পছন্দ করেন বলেই সম্প্রতি জানা গেছে। ৪৫ বছর বয়সী এ অভিনেত্রী ২০০৯ সালে ফরাসি বিলিয়নিয়ার অঁরি পিনোকে বিয়ে করেন। রসিকতা করেই সালমা বলেছেন, অন্য নারীর দিকে যেন তার স্বামী মনোযোগ না দেন, সেজন্যই এমনটা করেন তিনি। আর বিষয়টি দারুণ উপভোগ করেন বলেও জানিয়েছেন সালমা। তিনি বলেন, যদি আপনি কাউকে সত্যিকার অর্থে ভালবাসেন, তাহলে  সবসময় তাকে নিজের দখলে রাখতে চাইবেন। যদি আমি বাইরে না গিয়ে ঘরেও থাকি, তবুও পিনোর কাছে নিজেকে সুন্দর দেখাতে ভালবাসি। সেও আমাকে এ ব্যাপারে উৎসাহ দেয়। অনেকেই আছেন যারা মনে করেন, তারা কি পরছেন সে ব্যাপারে পুরুষদের মাথাব্যথা নেই। কিন্তু আমি তাদের দলের নই। যখন আমি একটি ভাল পোশাক পরি, পিনো আমাকে উৎসাহ দেয়। সালমা এই মুহূর্তে তার স্বামী ও চার বছরের মেয়ে ভ্যালেন্টিনাকে নিয়ে প্যারিসে বসবাস করছেন। 

Subscribe
বিনোদন -এর আরও সংবাদ