সর্বশেষ
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
হিন্দু নির্যাতনের ঘটনায় কালীগঞ্জের এসপি ওসিকে আদালতে তলব
Posted Date: 2012-04-15


স্টাফ রিপোর্টার, এপ্রিল ১৫: রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে সাতক্ষীরায় হিন্দু নির্যাতনের ঘটনায় সাতক্ষীরার পুলিশ সুপার ও কালীগঞ্জ থানার ওসিকে তলব করেছে। বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ নির্যাতন সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে আদালত স্বতপ্রণোদিত হয়ে দুজনকে আগামী ২৩ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেয়। কালীগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে পুলিশের ব্যর্থতা ও হিন্দুদের নিরাপত্তায় ব্যর্থ সাতক্ষীরার পুলিশ সুপার ও কালীগঞ্জ থানার ওসিকে বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।  
উল্লেখ্য, কালীগঞ্জে �হিন্দুদের � বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনায় জাপা জামায়াতের স্থানীয় নেতারা জড়িত ছিলেন। স্বাধীনতা দিবসের নাটকের সংলাপকে কেন্দ্র গত ৩১ মার্চ কালিগঞ্জের ফতেপুর ও চাকদহা গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়। এছাড়া গত রোববার রাতে কালীগঞ্জের সীমান্তবর্তী চাকদহা গ্রামেরও কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাপা নেতা জুলফিকার আলী, শিবির সদস্য মাসুম বিল্লাহ ও জামায়াতের মিজানুর রহমান এ ঘটনার প্রত্যক্ষ সহযোগী। স্বাধীনতা দিবসের নাটকের সংলাপকে কেন্দ্র করে গত ৩১ মার্চ বিকালে ও রাতে ফতেপুর গ্রামের শাহিনুর রহমান, আকুল মেম্বার, স্কুল শিক্ষিকা মিতা রাণী বালা, লক্ষমীপদ মণ্ডল ও সুভাষ হাজরার বাড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে সবকিছু ধ্বংস করা হয়। এছাড়া পরদিন ১ এপ্রিল রাতে উপজেলার সীমান্তবর্তী চাকদহা গ্রামের সাতটি বাড়িতেও হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে- এমন অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকরা হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় কয়েকৃজনের বাড়িতে লুটপাট চালায় এবং তাদের ওপর নির্যাতন করে। এই ঘটনায় সাতক্ষীরার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। কিছুদিন আগে চট্টগ্রামের হাটহাজারিতে একই রকম ঘটনা ঘটেছে। এবার ঘটেছে সাতক্ষীরায়।

Subscribe
ধর্ম ও বিজ্ঞান -এর আরও সংবাদ