সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
প্রযুক্তির আসক্তি বাড়ছে ভারতীয়দের
Posted Date: 2012-05-03

 

ডেস্ক রিপোর্ট, মে০৩: প্রতিদিন গড়ে আট ঘণ্টা ভার্চুয়াল দুনিয়ায় ঘোরাঘুরি করে ভারতীয়রা। ঠিক যতক্ষণ জেগে থাকে তার অর্ধেকটা সময়ই তারা ব্যয় করে ইন্টারনেটে। আর এভাবে ক্রমেই প্রযুক্তির দাসে পরিণত হচ্ছে এই অঞ্চলের মানুষগুলো।

ভার্চুয়াল জগতের সঙ্গে তাদের এতোটাই সখ্যতা গড়ে উঠছে যে, দিন দিন কমতে শুরু করেছে বাস্তব জীবনের আবেদন।

শীর্ষস্থানীয় এন্টি-ভাইরাস জায়ান্ট কোম্পানির পক্ষ থেকে করা সাম্প্রতিক একটি জরিপে প্রকাশ করা হয় এসব তথ্য। ভারতীয় নেটিজেনদের ওপর পরিচালিত জরিপ থেকে দেখা যায়, প্রযুক্তির উৎকর্ষে ইন্টারনেটের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জীবনে একটি বড় ধরনের বিপ্লব ঘটতে চলেছে।

ভার্চুয়াল জগতের জীবনাচারই এখানে এখন চরম বাস্তব হিসেবে দেখা দিয়েছে। আর বাস্তব জীবন হারিয়ে ফেলছে তার প্রকৃত গুরুত্ব। ক্ষয়ে পড়ছে এর অনাবিল সৌন্দর্য্য।

জরিপ মতে, হালে ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আসক্তিটা চপম পর্যায়ে পৌঁছে গেছে। এদের শতকরা ৮৩ জন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ছাড়া জীবনকে অর্থহীন বলেই মনে করেন।

ভারতীয় টেলিকম অপারেটরদের তথ্যানুযায়ী, এখানে তরুণ প্রজন্মরাই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে। এদের বেশির ভাগই ইন্টারনেট ব্যবহার করে মুঠোফোনে। ফলে চলতি বছরে এই খাত থেকে আয় নয় বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।  
 

Subscribe
ধর্ম ও বিজ্ঞান -এর আরও সংবাদ