সর্বশেষ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের সংখ্যা বাড়ছেই
  • খুলনার ১০ জেলায় পরিবহণ ধর্মঘট
  • দুই লাখ টাকা না দেওয়ায় চোলাই মদ সেবনের একটি মিথ্যা মামলা দিয়েছে এসআই জিল্লুর ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান
  • ওয়েস্টিনে যোগ দিলেন রেশমা
  • তারেকের দ্বিতীয় আইনি নোটিশ
  • ঝিনাইদহ সাব-রেজিস্ট্রারকে মারপিট,কার্যালয় ভাঙচুর
  • চির চেনা সাংবাদিক লাউঞ্জে রাষ্ট্রপতির চার মিনিট
  • ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ প্রত্যাহার
  • আশুলিয়ায় ছাত্র হত্যা
  • চাঁদপুরে ৪ শিবির কর্মী আটক
কাল বুদ্ধ পূর্ণিমা
Posted Date: 2012-05-05

স্টাফ রিপোর্টার, মে০৫: শুভ বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের ত্রিস্মৃতি (জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বান) বিজড়িত বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আগামীকাল রোববার মেরুল বাড্ডার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে।

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, এমপি। বিশেষ অতিথি থাকবেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল ও চীনের রাষ্ট্রদূত মি. লী জোন

সভাপতিত্ব করবেন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বুদ্ধ পূজা, শীল গ্রহণ ও মহাসংঘদান, বিকাল চারটায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, বিকাল পাঁচটায় ‘বুদ্ধ পূর্ণিমার আলোকে শান্তি, সম্প্রীতি ও মানবতা’ -শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায় সমবেত প্রাথর্না, প্রদীপ পূজা ও আলোক সজ্জা, সন্ধ্যা সাতটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

Subscribe
ধর্ম ও বিজ্ঞান -এর আরও সংবাদ