সর্বশেষ
  • শিবিরের মুখপাত্র আরাফাত আটক
  • জামায়াতের মিছিল
  • ১৮ দলের হরতাল
  • রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
  • বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
আজ মহামানব বুদ্ধের জন্ম বোধি ও মহাপরিনির্বাণ লাভের তিথি
Posted Date: 2012-05-06

 

স্টাফ রিপোর্টার, মে০৬: সারাবিশ্বের ন্যায় দেশব্যাপী যথাযথ ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় আজ পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এছাড়াও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ কক্সবাজার, বরগুনা ও দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ মন্দির ও মঠগুলোতে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। আজ রোববার বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সকাল থেকেই বুদ্ধ পূজা, শীল গ্রহণ ও মহাসংঘদান, মন্দিরে মন্দিরে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু হয়েছে। আজ বুদ্ধের জন্ম-বোধি-মহাপরিনির্বাণ লাভের দিন। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ‘ধমাবলম্বীদের পবিত্রতম ধর্মীয় উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভও করেছিলেন। সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনা রত রয়েছেন। মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড প্রভৃতি বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান দেশগুলো ছাড়াও বাংলাদেশেও বিশেষ মর্যাদায় এ উৎসব উদযাপিত হয়ে থাকে। বৌদ্ধ প্রধান দেশগুলোতে এদিন সরকার মদ, মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বৌদ্ধদেরকে সাদা রঙের পোশাক পরিধানের পরার্মশ দেওয়া হয়।

Subscribe
ধর্ম ও বিজ্ঞান -এর আরও সংবাদ