সর্বশেষ
  • নোয়াখালীর সেনবাগে বাস উল্টে নিহত ২
  • আমার দেশ এবং দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি ১৫ সম্পাদকের
  • বিএনপি সংসদে যাচ্ছে
  • ভবন ধসে অর্থনৈতিক জীবন বিপন্ন: অর্থমন্ত্রী
  • আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে
  • পাক নাগরিকদের আজমীরে আসতে বারণ!
  • জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মুনতাসির মামুন
  • এসএসসি-তে গড় পাস ৮৯.০৩ শতাংশ
  • এ রায়কে ইতিহাস কখনো ক্ষমা করবে না : কামারুজ্জামান
  • কড়া নিরাপত্তায় বিএনপির ঢিলেঢালা হরতাল
দূষণের কবলে পবিত্র যমুনা
Posted Date: 2012-05-07


ডেস্ক রিপোর্ট, মে০৭:: সনাতন ধর্ম মতে, যমুনাকে পবিত্র নদী বলা হয়ে থাকে। যমুনার পাড়ে স্থাপিত কারখানাগুলোর কৃত্রিম বর্জ্য, কেমিক্যাল, পচনরোধক দ্রব্য প্রভৃতি সরাসরি নদীতে পড়ে তা বিষাক্ত করছে জলকে।


সর্বত্র ছড়িয়ে পড়ছে সেই বিষাক্ত জল। আর এর প্রভাব পড়ছে এর আশপাশের বাসিন্দাদের ওপর। এ বিষয়টি সনাতন ধর্ম গুরুদের পীড়া দিয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।   

জানা যায়, প্রায় পাঁচ কোটি ৭০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যমুনা নদীর ওপর নির্ভরশীল। ভারতের রাজধানী দিল্লির পানির চাহিদার শতকরা ৭০ ভাগ মেটানো হয় যমুনা নদীর পানি থেকে।

এ নদীকে ঘিরে ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ লীলা মাধুরী প্রতিফলিত হয়েছে। যা যুগ যুগ ধরে মানবতার মিলন মেলায় পরিণত করেছে বিশ্ববাসীকে।

রাধাকৃষ্ণের মধুরতর লীলা প্রকাশিত হয়েছে এই যমুনা পটে। নদীটি ঈশ্বরের অভিন্ন সত্তার লীলা প্রকাশের সহচর।  

এই পবিত্র নদি যমুনাকে নিয়েই দেশটির পরিবেশবাদীরা শুনিয়েছেন মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কথা।

একদল গবেষক তাদের নতুন গবেষণায় দেখিয়েছেন, ভারতের মধ্যে সবচেয়ে বড় আর ধর্মীয়ভবে অত্যন্ত পবিত্র যমুনা নদী মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে। এতে  নদীটি মানবিক হুমকির মুখে পড়তে পারে বলে গবেষকদের ধারণা।

 


Subscribe
ধর্ম ও বিজ্ঞান -এর আরও সংবাদ