

ঢাকা, ১৬ আগস্ট: প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো আর নেই। বৃহস্পতিবার ভোরে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি অসুস্থ বোধ করেন। বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে তাকে বারডেম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক ছেলে, মা-বাবা ও বোন রেখে গেছেন।
শৈবাল কানুনগোর মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।